৯/১১ হামলার ২৫ বছর পার হওয়ার পর যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা নিয়ে দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। রয়টার্স ও ইপসোস-এর জরিপ অনুযায়ী, বর্তমানে মার্কিনিরা বিদেশি হামলার চেয়ে অভ্যন্তরীণ চরমপন্থার ঝুঁকিকে বড় হুমকি হিসেবে বিবেচনা করছেন।
এক দশক আগের পরিস্থিতির সাথে বর্তমানের এই জরিপের ফলাফলের ব্যাপক পার্থক্য রয়েছে। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে পরিচালিত জরিপে মাত্র ২১ শতাংশ মার্কিনি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। সে সময় ২৮ শতাংশ মানুষ বিদেশি সন্ত্রাসবাদ এবং ৫১ শতাংশ মানুষ বিচ্ছিন্ন সহিংসতাকে বড় ঝুঁকি হিসেবে মনে করতেন।