দেশের ৬টি মেডিকেল কলেজের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যখাতে শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়া মেডিকেল শিক্ষার মৌলিক বিষয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের আকৃষ্ট করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।