৫০ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ৬৮৩ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

৫০ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার

দেশের সব মহানগরীতে বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তর এ লক্ষ্যে 'ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট থ্রু ফ্রিল্যান্সিং ট্রেনিং ফর আনএমপ্লয়ড ইউথস ইন অল মেট্রোপলিটন সিটিস' শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছে। এই প্রকল্পের আওতায় ৫০ হাজারেরও বেশি তরুণকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৮৩ কোটি টাকা।

উৎস: TBS Bangladesh
#ফ্রিল্যান্সিং#যুব উন্নয়ন অধিদপ্তর#কর্মসংস্থান#প্রশিক্ষণ#বাংলাদেশ সরকার