৫০ হাজার ডলারের যন্ত্রপাতি রপ্তানির মাধ্যমে বেপজা জোন-২ এর যাত্রা শুরু
বেপজা জোন-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু হয়েছে। লি’স টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড ৫০ হাজার ডলার মূল্যের যন্ত্রপাতি বিদেশে পাঠিয়েছে।
TBS Bangladesh · 9 সেপ্টেম্বর 2026, 12:45 AM · 2 বার পড়া
বেপজা জোন-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এই জোনের প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে লি’স টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড ৫০ হাজার ডলার মূল্যের যন্ত্রপাতি বিদেশে পাঠিয়েছে।
গত ৩ সেপ্টেম্বর বেপজার কাছ থেকে রপ্তানির অনুমতি পাওয়ার পর ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি এই চালানটি পাঠায়।