৩৬ দিন সাগরে ভাসার পর বাংলাদেশি জেলেদের হাতে উদ্ধার শ্রীলঙ্কান বাবা-ছেলে

বিকল হয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলারে ৩৬ দিন সমুদ্রে ভেসে থাকার পর বাংলাদেশি জেলেদের সহায়তায় উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই নাগরিক।

৩৬ দিন সাগরে ভাসার পর বাংলাদেশি জেলেদের হাতে উদ্ধার শ্রীলঙ্কান বাবা-ছেলে

যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া শ্রীলঙ্কার একটি মাছ ধরার ট্রলার টানা ৩৬ দিন সমুদ্রে ভাসছিল। গত বুধবার বাংলাদেশের সমুদ্রসীমায় বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলারের নজরে আসে ভাসমান ট্রলারটি। পরে বাংলাদেশি জেলেরা শ্রীলঙ্কার ওই দুই নাগরিককে (বাবা ও ছেলে) উদ্ধার করে কক্সবাজারে নিয়ে আসেন।

#শ্রীলঙ্কা#বাংলাদেশ#কক্সবাজার#উদ্ধার#মাছ ধরার ট্রলার