সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন চলছে। এই উৎসব চলাকালীন কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
তিনি জনসাধারণকে যেকোনো ধরনের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।