৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ করবে ১১ দলীয় জোট
বিভিন্ন দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
TBS Bangladesh · 11 অক্টোবর 2026, 8:35 PM · 2 বার পড়া
আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জ্বালানি ও সারের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
#লং মার্চ#১১ দলীয় জোট#রাজনীতি#বাংলাদেশ#খুলনা#কুষ্টিয়া