৩০ নভেম্বরের মধ্যে এইচএসআইএ-এর তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সাথে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার।

৩০ নভেম্বরের মধ্যে এইচএসআইএ-এর তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সাথে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নিয়েছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে চারটি ফ্লাইটের মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে প্রায় ১৪ মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

#বিমানবন্দর#তৃতীয় টার্মিনাল#এইচএসআইএ#জাপানি কনসোর্টিয়াম#এভিয়েশন