২৯ সেপ্টেম্বর থেকে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন শুরু করবে মালয়েশিয়া

মালয়েশিয়ার অভিবাসন আটক কেন্দ্রে থাকা মিয়ানমারের নাগরিকদের প্রথম দফায় প্রত্যাবাসন প্রক্রিয়া আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

২৯ সেপ্টেম্বর থেকে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন শুরু করবে মালয়েশিয়া

মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গত ১৫ আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন অভিবাসন আটক কেন্দ্রে মোট ১০ হাজার ৩৮৮ জন মিয়ানমারের নাগরিক অবস্থান করছিলেন। তবে মন্ত্রণালয়টি স্পষ্ট করেছে যে, আটককৃতদের সবাই শরণার্থী হিসেবে বিবেচিত নন।

#মালয়েশিয়া#মিয়ানমার#প্রত্যাবাসন#অভিবাসন#আন্তর্জাতিক সংবাদ