ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। এছাড়া ১২ দশমিক ৭ কেজি গাঁজা, ৯ হাজার ১৫৮টি ইয়াবা ট্যাবলেট, একটি বাস, তিনটি ব্যাংক কার্ড, ১১টি মোবাইল ফোন এবং ১২ হাজার ৯৬৫ টাকা জব্দ করা হয়েছে।