বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২২টি অনিবন্ধিত পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তথ্য চুরি ও প্রতারণার বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করা আইনগত ও আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক আরও সতর্ক করেছে যে, এসব সেবা ব্যবহারকারী ঋণগ্রহীতারা ব্ল্যাকমেইল বা ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকির সম্মুখীন হতে পারেন। তাই সাধারণ মানুষকে এসব অনিবন্ধিত প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।