এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং ৯ থেকে ১৩ আগস্ট বাংলাদেশ সফর করেছেন। এই সফরকালে তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করেছেন।
সফরকালে তিনি মূল সংস্কার ও বিনিয়োগ অগ্রাধিকারের বিষয়ে নীতিগত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগ বাস্তবায়নে সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। এডিবি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।