টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে প্রতি বছর ১৫ বিলিয়ন ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে হবে বলে জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।
দেশের অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।