টেক্সটাইল খাতের জন্য আয়কর ১৫ শতাংশে নির্ধারণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরপরই এ সংক্রান্ত এসআরও (SRO) জারি করা হবে।
২০৩০ সাল পর্যন্ত টেক্সটাইল খাতে আয়কর ১৫ শতাংশ করার উদ্যোগ এনবিআরের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টেক্সটাইল খাতের জন্য আয়কর ১৫ শতাংশে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে, যা ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।