আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) এক পূর্বাভাসে জানিয়েছে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ পরিস্থিতি ২০২৭ সাল পর্যন্ত টানাপোড়েনের মধ্যে থাকতে পারে। উপসাগরীয় অঞ্চলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং জ্বালানির মজুত কমে যাওয়ার প্রভাব বাজারে দীর্ঘস্থায়ী হচ্ছে।
সংস্থাটির মতে, ডিজেলের এই দীর্ঘমেয়াদী ঘাটতি মোকাবিলায় ভবিষ্যতে জ্বালানির চাহিদা আরও কমানোর প্রয়োজন হতে পারে।