২০২৭ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ডিজেল সংকট অব্যাহত থাকার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটিতে ডিজেলের মজুদ ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

২০২৭ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ডিজেল সংকট অব্যাহত থাকার আশঙ্কা

বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি তেলের মজুদ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (EIA) তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মোট ডিজেলের মজুদ ১০৭.৯ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। ১৯৮২ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে এই সময়ে এটিই সর্বনিম্ন মজুদ।

#ডিজেল সংকট#জ্বালানি তেল#যুক্তরাষ্ট্র#আন্তর্জাতিক অর্থনীতি#জ্বালানি মজুদ