একটি স্প্যানিশ সংবাদপত্রের ফাঁস হওয়া পুলিশি নথির বরাতে জানা গেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে কেন্দ্র করে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এর মধ্যে বোমা হামলার হুমকি, অনুসরণ এবং অনলাইন হয়রানির মতো গুরুতর অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটি ঘটেছিল ২৮ জুন টেক্সাসে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচের আগে। সে সময় এক ব্যক্তি দাবি করেছিলেন যে, তিনি বোমা নিয়ে ডালাস স্টেডিয়ামের দিকে যাচ্ছেন।