জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিগত করদাতাদের অনলাইন রিটার্ন দাখিল সেবা চালু করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, যেসব করদাতা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা দেবেন, তারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে রিবেট বা প্রণোদনা পাবেন। তবে এই রিবেটের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিল শুরু, মিলবে ৫ শতাংশ রিবেট
২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিগত করদাতাদের অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উৎস: TBS Bangladesh