২০১৬ সালের গাজীপুর অভিযানে 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড': শেখ হাসিনাসহ ১০ জনের বিচার চেয়ে আবেদন
২০১৬ সালে গাজীপুরে জঙ্গি বিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে বিচারের আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রসিকিউশন।
TBS Bangladesh · 2 আগস্ট 2026, 10:05 PM · 1 বার পড়া
২০১৬ সালে গাজীপুরে পরিচালিত একটি জঙ্গি বিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে বিচারের আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রসিকিউশন।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী ১০ আগস্ট অব্যাহতি আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।