বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করার লক্ষ্যে গত জুন মাসে বাংলাদেশ ব্যাংক 'ক্লোজড ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর সাপোর্ট প্রি-ফাইন্যান্সিং স্কিম' নামে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করে। এই স্কিমের আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল সংগ্রহ করতে পারে এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এই স্কিম থেকে 'বৃহৎ শিল্প' শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিম থেকে 'বৃহৎ শিল্প' শব্দ বাদ দিল বাংলাদেশ ব্যাংক
বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাত সচল করতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম থেকে 'বৃহৎ শিল্প' শব্দটি বাদ দেওয়া হয়েছে।
উৎস: TBS Bangladesh