১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে বিল আনছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি নতুন বিল আনার পরিকল্পনা করছে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে বিল আনছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আনার উদ্যোগ নিয়েছে। এই আইনের আওতায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বয়স যাচাইয়ের প্রক্রিয়ায় বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের মতো পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।

#নিউজিল্যান্ড#সোশ্যাল মিডিয়া#নিষেধাজ্ঞা#শিশু সুরক্ষা#প্রযুক্তি আইন