দীর্ঘ ১৬ বছর পর বড় কোম্পানিগুলোর জন্য শেয়ার বাজারে সরাসরি তালিকাভুক্তির (ডিরেক্ট লিস্টিং) সুযোগ পুনরায় চালু করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই প্রক্রিয়ার আওতায় যোগ্য কোম্পানিগুলো কোনো ধরনের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে। এ লক্ষ্যে কমিশন নতুন খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।
১৬ বছর পর বড় কোম্পানির জন্য ডিরেক্ট লিস্টিং সুবিধা চালু করছে বিএসইসি
শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই বড় কোম্পানিগুলোর তালিকাভুক্তির সুযোগ দিতে নতুন খসড়া নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উৎস: TBS Bangladesh