বাংলাদেশের শিল্প ও অবকাঠামোগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা ৬৪ বছরের পুরনো শিল্পগোষ্ঠী এসকিউ গ্রুপ। তাদের অঙ্গপ্রতিষ্ঠান এসকিউ ক্যাবলস বর্তমানে ১৫ বছর পূর্তি উদযাপন করছে। এই দীর্ঘ যাত্রার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এখন হাই-ভোল্টেজ এবং সাবমেরিন ক্যাবল উৎপাদনের মতো নতুন খাতে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।
১৫ বছর পূর্তিতে হাই-ভোল্টেজ ও সাবমেরিন ক্যাবল উৎপাদনে এসকিউ ক্যাবলস
প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উদযাপন করছে এসকিউ ক্যাবলস। এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি প্রতিষ্ঠানটি হাই-ভোল্টেজ এবং সাবমেরিন ক্যাবল উৎপাদনের দিকে নজর দিচ্ছে।