১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: চট্টগ্রামের সাবেক মেয়র নাসিরের বিরুদ্ধে দুদকের মামলা

১৪ কোটি টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: চট্টগ্রামের সাবেক মেয়র নাসিরের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। কমিশনের অনুসন্ধানে দেখা গেছে, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ৪০ কোটি ৬২ লাখ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৬ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ, তার আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যহীন ১৪ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

উৎস: TBS Bangladesh
#দুদক#চট্টগ্রাম#আ জ ম নাছির#দুর্নীতি#মামলা