১৩৫ কোটি টাকা ব্যয়েও বাড়েনি চট্টগ্রাম-দোহাজারী রেলের গতি

১৩৫ কোটি টাকা ব্যয়ে সংস্কারের পরও চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের গতি বাড়েনি বলে আইএমইডি-র প্রতিবেদনে উঠে এসেছে।

১৩৫ কোটি টাকা ব্যয়েও বাড়েনি চট্টগ্রাম-দোহাজারী রেলের গতি

চট্টগ্রাম-দোহাজারী রেললাইন সংস্কারে ১৩৫ কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত গতি বাড়েনি বলে জানিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংস্থাটির প্রতিবেদনে এই প্রকল্পে বড় ধরনের ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এদিকে, এই রুটে ২৩ হাজার ৬১১ কোটি টাকা ব্যয়ে নতুন করে বড় ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উৎস: TBS Bangladesh
#রেলওয়ে#চট্টগ্রাম#দোহাজারী#আইএমইডি#বাংলাদেশ রেলওয়ে