১৩ অক্টোবর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে একটি এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব উত্থাপন করেছিল। তবে মন্ত্রিসভা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবটি অনুমোদন করা হয়নি এবং পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
১৩ হাজার কোটি টাকার এলএনজি টার্মিনাল প্রস্তাব নাকচ করল মন্ত্রিসভা কমিটি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৩ হাজার কোটি টাকার একটি এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব অনুমোদন করেনি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
উৎস: TBS Bangladesh