ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে আজ শনিবার ঢাকার বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তিনি ভারত সফরে যেতে পারেন।
এছাড়া আজকের সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিরতা এবং জ্বালানি তেল আমদানি ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়টি।