সিলেটে ট্রেনের টিকিটের কালোবাজারি রোধ এবং সাধারণ যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণ সহজতর করার লক্ষ্যে কঠোর নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে ট্রেনের টিকিটের নামের সাথে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই কঠোর তদারকি অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ট্রেন সেবা গ্রহণ করতে পারেন।
১২ অক্টোবর থেকে সিলেটে ট্রেনের টিকিটের সাথে এনআইডি যাচাই বাধ্যতামূলক
সিলেটে ট্রেনের কালোবাজারি রোধ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে ১২ অক্টোবর থেকে টিকিটের নামের সাথে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন।
উৎস: TBS Bangladesh