নীলফামারীর সৈয়দপুর-নীলফামারী সড়কের পাশে চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি টেক্সটাইল মিলের কাছে প্রায় ২৫ একর জমির ওপর এই হাসপাতালটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। চীনের অনুদানে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। এই প্রকল্পের স্থান পরিদর্শনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।
১০০০ শয্যার ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রকল্প পরিদর্শনে চীনকে চিঠি বাংলাদেশের
নীলফামারীর সৈয়দপুরে প্রস্তাবিত ১০০০ শয্যার ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রকল্পের স্থান পরিদর্শনের জন্য চীনকে চিঠি দিয়েছে বাংলাদেশ।