রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে একটি ফ্ল্যাটে আটকে রেখে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিজিএফআইয়ের দুই সদস্যসহ মোট ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ডিজিএফআই সদস্যসহ ৬ জন কারাগারে
মোটরসাইকেল কেনার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে আটকে রেখে মারধর ও ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: TBS Bangladesh