বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি ডাইনামিক বিজনেস রেজিস্টার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এই রেজিস্টারের আওতায় দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ অর্থনৈতিক ইউনিটকে অন্তর্ভুক্ত করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে বড় ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এই রেজিস্টারে যুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ক্ষুদ্র, কুটির শিল্প এবং অনানুষ্ঠানিক খাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে।