আগামী ১ জানুয়ারি থেকে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড সভায় এই মেলা আয়োজনের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
এছাড়া সভায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রটি ইজারা দেওয়ার পরিকল্পনা এবং ২০২৬-২৭ অর্থবছরে ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টিও অনুমোদন করা হয়েছে।